প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ মোল্লার মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 22, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:08 PM
দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ মোল্লার মোটরসাইকেল শোডাউন

মোঃ আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লার সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। শোডাউনে নেতৃত্ব দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লা।

বড়গাংদিয়া কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে ছাতারপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এতে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা অংশ নেন।

শোডাউন শেষে ছাতারপাড়া বাজারে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে আসাদুজ্জামান আসাদ মোল্লা বলেন, তিনি জনগণের সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান। আড়িয়া ইউনিয়নকে আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান তিনি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ